বিশ্বনাথে ছাত্রনেতার মুক্তিলাভে মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথ উপজেলা ছাত্রদল (একাংশের) আহবায়ক শাহ আমিরউদ্দিন বেশ কয়েক দিন কারাভোগের পর বুধবার মুক্তিলাভ করে। ওই নেতার মুক্তিলাভে ছাত্রদল নেতারা উপজেলা শহরে আনন্দ মিছিল-সমাবেশ করেছে।
ছাত্রদলের যুগ্ন-আহবায়ক শাহজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব আজাদুর রহমান আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আহমদ নূরউদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকদলের আহবায়ক মনির মিয়া, যুবদলের যুগ্ন-আহবায়ক সুরমান খান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক আমির আলী, আমিরউদ্দিন, বর্তমান যুগ্ম-আহবায়ক সাহেল সামাদ, আব্দুস শহিদ, মুবিউদ্দিন, আক্তার হোসেন, আবুল খায়ের, মামুন আহমদ, হিরা মিয়া, শিপন তালুকদার, ওয়াসিমউদ্দিন, আব্দুল কাইয়ুম, ছুনু মিয়া, শিমুল, সদস্য এনামুল হক, আজিজুল হক, কামাল, মাছুম, কলেজ ছাত্রদল নেতা আলম খান, শাহ নিজাম, ফরিদ, রুকেল প্রমুখ।


