বিশ্বনাথে পোয়েটস ক্লাবের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সৈয়দ হিরণ ও শাহ আব্দুল করিম স্মরণে শুক্রবার বিকেলে পোয়েটস ক্লাব বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে শহীদ মিনারে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ লেখক ও পোয়েটস ক্লাবের যুগ্ন-মহাপরিচালক সৈয়দ হাবিবুর রহমান হিরণের ৪ষ্ট ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ৬ষ্ট মৃত্যু বার্ষিকীতে তাদের স্মরণে নিবেদিত সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন পোয়েটস ক্লাবের সভাপতি ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। আজাদুল ইসলাম বাদশা ও এসপি সেবু’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
তাঁর বক্তব্যে বলেছেন, সাহিত্য সংস্কৃতিতে বিশ্বনাথের যে খ্যাতি রয়েছে। এসব ধরে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি বাউল সমুজ মিয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংস্কৃতিক সম্পাদক ভাসানী বারিক, উপদেষ্ঠা আছকর আলী।
কবিতা পাঠে অংশ নেন গীতিকার সুলতান সরকার, স্বপ্ন বাংলা পরিষদের যুগ্ন-মহাসচিব এম.এ. হোসেনইন তালুকদার, আশীষ কুমার দে, এম.আই রাজা, আব্দুল লতিফ নাঈম, এইচ.এম. মিরাশ, খাদিজা মুশকন কুহু, মমতাজ সালমান, সমাইয়া আহমদ, সাজিনা আক্তার প্রমুখ।


