বিশ্বনাথে ‘বন্ধু প্রতিদিন’র আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৯৭ বার পঠিত
বহুল প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন এর পাঠক সংগঠন ‘বন্ধু প্রতিদিন’ সিলেটের বিশ্বনাথ উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল ৪টায় মাদানীয়া মাদরাসা মার্কেটের দ্বিতীয় তলায় সভা অনুষ্টিত হয়।
বিশ্বনাথ প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পত্রিকার পাঠক ও শুভাকাঙ্খীরা। আলোচনা শেষে এটিএম আব্বাসকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী, সদস্য সচিব শুকরান আহমেদ রানা, সদস্য ছড়াকার আহসান মাহমুদ শিপন, আলী আনহার শাহান, জাহেদ খান, নাজিম মিয়া, দ্বিপা তালুকদার, রুজিনা শেখ, আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক আবদুল আহাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, মামুনুর রশীদ মামুন, লোকমান হোসেন, রোহেল উদ্দিন, কবি এনামুল হক মামুন, মিলেনিয়াম টিভি সিলেট প্রতিনিধি মশিউর রহমান, সাহিত্য সংস্কৃতি সংগঠন ‘ভিন্নধারা’র সভাপতি ছালেহ আহমদ শান্ত, সাংস্কৃতিক কর্মী জাহেদ আহমদ জেহিন, হাসান ওলিউর রহমান, কবি এসপি সেবু প্রমূখ। বিজ্ঞপ্তি


