বিশ্বনাথে বায়তুন্নাজাত দরিদ্র সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বায়তুন্নাজাত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার স্থানীয় সিংগেরকাছ এলাকায় ঈদের খাদ্য সামগ্রী বিবতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম আরশ আলী, অর্থ সম্পাদক শামিম খান, সদস্য আকতার হোসেন, কুতুব উদ্দিন, সানুর আলী, আবুল খয়ের, ফয়ছল খান, রাজিব খান, চন্দন মিয়া, ইন্তাজ, আবুল,নুরুল আমিন, এমরান,নুরুল হক, ডা.আহমদ আলী হিরণ।
এসময় এলাকার প্রায় ৫ শতাধিক হদ-দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রতি বছর সংস্থার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ও দৌলতপুর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম খানের অর্থায়নে এলাকার দরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


