বিশ্বনাথে বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:০২ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর দলীয় কার্যালয়ে দোয়ামাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা জামাল আহমদ, আরব খান, আবদুল আজিজ, মতছির আলী, মোতাহির আলী, আসাদুজ্জামান নুর আসাদ, আশিক মিয়া, আলা উদ্দিন, সুমন মিয়া, আ.ছ.ম নূর হক মেম্বার, ফরিদ আলী, আকবর আলী, জালাল উদ্দিন, যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক গোবিন্দমালাকার, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, যুবদল নেতা বাবুল মিয়া, আব্বাস আলী সুমন, আশক আলী, আবদুল কাদির, রানা মিয়া, মঈনুল, আইন উদ্দিন, মাসুদ আহমদ সুমন, ইউনুছ আলী, কমরু মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, শেখ ফরিদ, তালুকদার গিয়াস উদ্দিন, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, লিটন সিকদার, মানিক আহমদ, শাহজাহান, আবদুল বাছির, সুমন আহমদ, রুহেল আহমদ কালু, আমির হামজা, মোহাম্মদ আলী, তারেক আহমদ, রুমেল আহমদ,আবতাল মিয়া, শ্রমিকদলের যুগ্ম-আহবায়ক আনসার আলী, সেচ্ছাসেবকদল নেতা ইরন মিয়া প্রমূখ। দোয়া ও মিলাদমাহফিল পরিচালনা করেন বিএনপি নেতা জামাল আহমদ ও হাফিজ আরব খান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৪১ মাস পূর্ণ হলো।


