বিশ্বনাথে ভ্রামমান আদালতের অভিযান : জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৬০ বার পঠিত
জামাল মিয়া::বিশ্বনাথ উপজেলা সদরে সোমবার বিকেলে ভ্রামমান আদালত পরিচালিত হয়েছে। অভিযানে ১৯টি গাড়ি (মোটরযান) ও নতুন বাজারস্থ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৭ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকতা মুহাম্মদ আসাদুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও বিশ্বনাথ থানার এসআই সুমন চন্দ্র সরকার।


