বিশ্বনাথে ৪ ব্যবসায়ীসহ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৫৪১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে মঙ্গলবার ৪ ব্যবসায়ী ও এক মোটরসাইকেল আরোহীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অপরিস্কার, লাইসেন্স, বিএসটিআই অনুমোদ না থাকায় জরিমানা করা হয়েছে। উপজেলার বৈরাগীবাজারে যেসব ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হচ্ছে মদিনা ফুড বেকারী ১৫ হাজার, হোটেল আলীমউদ্দিন ১হাজার, আয়ুবের্দীয় ও ইউনানী ফার্মেসী ঢাকা লিমিটেড ৫ হাজার, সাকিল টেলিকম এন্ড গিফট সেন্টারে ২হাজার ৫শত, মোটরসাইকেল আরোহী জাবেদ মিয়া ৫শত টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, র্যাব ৯ এর মেজর ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ থানার এসআই ফিরোজ আলী, ফুড ইনসপেক্টর অলিক গোবিন্দ সরকার।


