মাওলানা আকবর আলী(র:)স্মৃতি পরিষদ ইউকের মিলাদ ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১২:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ১৪৫৩ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রসার প্রাক্তন প্রিন্সিপাল হজরত মাওলানা আকবর আলী(র:)ও মাদ্রাসার বৃহত্তর এলাকার সকল মুর্দেগান্দের ইসালে সওয়াব উপলক্ষে মাওলানা আকবর আলী(র:)স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সোমবার বাদ জোহর মিলাদ মাহফিল এবং মিলাদ শেষে স্থানীয় মনছুন রেস্টুরেন্টে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্টিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শহীদ এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক হানিফ আহমদ খান ও সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া,পীরে কামিল হজরত মাওলানা আকবর আলী (র:) এর জীবনী নিয়ে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট এর কেবিনেট মেম্বার কাউন্সিলার আয়াছ মিয়া একাউন্টেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম জেপি,লন্ডন দারুল হাদিস টাইটেল মদ্রাসার মোহাদ্দিস মাওলানা আশরাফুল রহমান,ব্রিকলেইন জামে মসজিদের খতিব মোহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম,বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রাক্তন আরবী প্রভাষক মাওলানা নুরুল ইসলাম,দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি শামসুদ্দিন সমস,ট্রেজারার কদর উদ্দিন,টাওয়ার হেমলেট আল ইসলাহ এর সাধারণ সম্পাদক,কবি ও লেখক মাওলানা সিরাজুল ইসলাম সাদ,হাফিজ আব্দুল্লাহ,বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আকলুছ মিয়া,কুতুব উদ্দিন খান(সাবেক মেম্বার)মাওলানা সাজ্জাদুর রহমান,মাওলানা আকবর আলী স্মৃতি পরিষদের সহ সভাপতি শেখ মবশ্বির আলী,মাওলানা ইসলাম উদ্দিন,কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান,মুজিবুর রহমান,কাওছার আহমদ,পিয়ার আলী ও রাসেল আহমদ খান ইমন প্রমুখ.


