শাহজালালে ওরস শুরু শুক্রবার
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১২১৮ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটে দু’দিনব্যাপী হযরত শাহজালাল(র.)-এর ৬৯৬তম ওরস শুরু হবে। এ উপলক্ষে সিলেট নগরীর ৫টি সড়কে যানচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহানগর পুলিশ। এ নির্দেশনা কেবলমাত্র ওই দু’দিনই ৪ ও ৫ সেপ্টেম্বর বলবত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ।ওরস উপলক্ষে যেসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হচ্ছ, নগরীর আম্বরখানা- চৌহাট্টা, দর্শন দেউড়ি-ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শনদেউড়ি, দর্শন দেউড়ি (পেট্রোল পাম্প থেকে)-রাজারগলি-মাজার গেইট।
ওই সময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ ও ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার-নয়াসড়ক দিয়ে চলাচল করবে। ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মাজার ও আশপাশ এলাকায় কেউ গাড়ি পার্কিং করতে পারবে না। এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের একপাশে গাড়ি পার্কিং করা যাবে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নগরীর ৫টি রাস্তায় যানচলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য ৬ শতাধিক পুলিশ ও সাদা পোষাকে ২ শতাধিক পুলিশ মাঠে থাকবে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নগরীর ৫টি রাস্তায় যানচলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য ৬ শতাধিক পুলিশ ও সাদা পোষাকে ২ শতাধিক পুলিশ মাঠে থাকবে।


