সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এই নৌকা বাইচের আয়োজন করেছে। ওইদিন বেলা আড়াইটায় সুরমা নদীর মিস্তরী মসজিদ সংলগ্ন এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া, মন্ত্রী ওই দিন বিকাল ৫টায় মোল্লারগাঁও খালেরমুল এলাকায় পাবলিক লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন এক ই মেইল বার্তায় অর্থমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।


