ইলিয়াসের সন্ধান কামনায় বিশ্বনাথের নকীখালী বাজারে দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫ ইং, ৭:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১১০২ বার পঠিত
বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় যুবদল-সেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বাদ আসর উপজেলার রামপাশা ইউপির নকীখালী বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার রামপাশা ইউপি বিএনপির সাবেক আহবায়ক আলতাবুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক কাওছার খান, রামপাশা ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক নুরুজ্জামান, মানিক মিয়া, ছমির আলী, লিলু মিয়া, ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক একে ফটিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার সিরাজ, সেবুল মিয়া, ওয়ারিছ আলী, মঈনুল ইসলাম, রুপালী, আবদুল কাইয়ুম, দিলবর আলী, এলাইছ মিয়া, নিজাম উদ্দিন, রশিদ আলী, মারুফ, আল-আমিন, ফয়ছল, জহির, মুক্তার আলী, মঈন উদ্দিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন হাফিজ রুকনুজ্জামান।মিলাদ মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি


