ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির মিলাদমাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫ ইং, ৪:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১০৩১ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার বাদ আসর উপজেলা সদরের পুরান বাজারস্থ মাছহাটা মসজিদে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক বশির আহমদ,বিএনপি নেতা মনির হোসেন, আব্বাস আলী চেয়ারম্যান, জামাল আহমদ, আবদুল আজিজ, আরব খান, মতছির আলী, আবদুল কুদ্দুছ, মোতাহির আলী, আলা উদ্দিন, আকবর আলী, কবির আহমদ,শামিম আহমদ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, যুবদলের যুগ্ম-আহবায়ক কদর আলী, আবদুল লতিফ, যুবদল নেতা বদরুল, রানা মিয়া, সায়েক, এনাম, হাবিবুর রহমান,
জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য তারেক আহমদ খজির, রুমেল আহমদ, হোসাইন আহমদ প্রবেল, সজিব আহমদ প্রমূখ।


