ওসমানীগরে ট্রাক চাপায় শিশু নিহত,আহত-দুই
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫ ইং, ১২:১৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়ার পুত্র শহিদ মিয়া (১২)। এ সময় আরও দুই জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে উক্ত সড়ক দূর্ঘটনার ঘটনাটি ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার ষ্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ও গুরুত্বর আহত দুইজনকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে। আহতদের ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।


