দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫ ইং, ৫:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৫০১ বার পঠিত
বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি পুর্ণগঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিকেলে স্থানীয় হাবড়া বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা এবাদুর রহমানকে সভাপতি ও মাওলানা আব্দুশ শহিদকে সাধারন সম্পাদক করে ২০১৫-১৬ সেশনের জন্য দৌলতপুর ইউনিয়ন খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি হাবিবুর রহমান, আব্দুল ওয়াদূদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা সাজিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনাব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সালিক আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা সালমান আহমদ, প্রচার সম্পাদক মফজ্জুল আলী, নির্বাহী সদস্য ফয়জুর রহমান, নুর হোসেন। -বিজ্ঞপ্তি


