বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫ ইং, ১১:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৫১ বার পঠিত
শামীম আহমদ বালাগঞ্জ:: খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখা পূণর্গঠনের লক্ষ্যে বার্ষিক শুরা অধিবেশন অনুষ্টিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় বালাগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা আশিকুর রহমান। উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: হুসাইন আহমদ মিসবাহ’র পরিচালনায় শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাও: সৈয়দ মোশাহিদ আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সংগঠনের সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, জেলার শিক্ষা-সাহিত্য সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: সৈয়দ আলী আসগর, জেলার অফিস সম্পাদক উপাধ্যক্ষ অলিউর রহমান। শুরা অধিবেশনে উপস্থিত সদস্যদের প্রত্যোক্ষ ভোটে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার ২০১৫-১৬ সেশনের জন্য মাও: আশিকুর রহমানকে পুনরায় সভাপতি ও মাওলানা হুসাইন আহমদ মিসবাহকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির সহ-সভাপতি পদে মাও:-আব্দুশ শহীদ, মাও: হুসাইন আহমদ আওলাদ, মাও: আতহার আলী, মাও: আব্দুর রাজ্জাক, মাও: ফজলুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে-আবুল কাশেম অফিক, মাও: মিসবাহ উদ্দিন মিছলু, মাও: গিয়াস উদ্দিন নোমান। সাংগঠনিক সম্পাদক পদে-মুহাম্মদ আব্দুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে-মাও: আব্দুল বাতিন, প্রশিক্ষণ সম্পাদক পদে মাও: মনিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক পদে-মাও: আব্দুল আজিজ, প্রচার সম্পাদক পদে-মাও: লুৎফুর রহমান, অফিস সম্পাদক পদে-মাও: আবুল কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক কারী জিল্লুল হক, শিক্ষা-সাহিত্য সম্পাদক মাষ্টার সুফি মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মাও: আসাদুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক মাও: আব্দুল মালিক। নির্বাহী সদস্য যথাক্রমে হাজী মানিক মিয়া মেম্বার, মুহাম্মদ রফিক আহমদ, মাও: জয়নাল আবেদীন, রশিদ আহমদ তানভীর, মাও: সিরাজুল ইসলাম, মুফতী রুহুল আমীন নিজাম, কবি মীম হুসাইন, মুহাম্মদ আব্দুল মুহিত, মাও: শাহাদাত হুসাইন, শামীম আহমদ, মাও: দেলোয়ার হোসেন, বিলাল আহমদ তালুকদার, মাও: হুসাইন আহমদ, মুহাম্মদ আবু শাহাজান।


