বিশ্বনাথে আজাদ জিম সেন্টার পরিচালক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫ ইং, ৫:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের আজাদ জিম সেন্টারের পরিচালক খাইরুল আমিন যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংর্বদনা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার জিম সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউকে বাংলার ডাইরেক্ট কবির আহমদের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ মাসিক ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজাদ জীম সেন্টারের ষ্টুডেন্ট দবির আহমদ। বক্তব্য রাখেন, রাসেল আহমদ, সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক অসিত রঞ্জন দেব, ব্যবসায়ী সালাম, ফজলু মিয়া, জাহাঙ্গীর, সাহেদ, হাসান, তোফায়েল, রাজু আহমদ, আতাউর রহমান, সালমান, খালেদ, কামরুল, আদনান, মিজান, ফজলুল আমীন প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেষ্ট প্রদান করা হয়।


