বিশ্বনাথে ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নে ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যায় স্থানীয় জাতীয় পার্টি নেতা মিজান আফরুজের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টি নেতা তুরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল আলম লালু, মনোহর আলী, জাপা নেতা আব্দুল মান্নান, শাহিন আহমদ। বক্তব্য রাখেন- জাপা নেতা নাছির উদ্দিন, আজাদ মিয়া, নাছির হোসেন, যুবসংহতি নেতা ফেরদৌস আলী, তরুণ পার্টি নেতা সাইদুল ইসলাম।
সভায় ফজর আলীকে আহবায়ক ও মিজান বিন আফরুজ চৌধুরীকে সদস্যসচিব করে ২১সদস্য বিশিষ্ট ওয়ার্ড জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন যুগ্ম-আহবায়ক দিলফর আলী, আব্দুল বারিক, যুগ্ম-সদস্য সচিব বাবুল আহমদ, সদস্য তোরাব আলী, চেরাগ আলী, জিতু মিয়া, তফজ্জুল আলী, আব্দুল বাছিত, এছরাব আলী, ফটিক মিয়া, আমরু আলী, ইছরাক আলী, সাইফুল ইসলাম, সাজিদুর রহমান, ছাদিকুর রহমান, সফর আলী, সেলিম আহমদ, রুবেল মিয়া, আব্দুর রাজ্জাক, বশির আহমদ, ফরহাদ আহমদ, মো. আলম, ইরন মিয়া, জায়েদ আহমদ। সভায় আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি


