বিশ্বনাথে গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫ ইং, ১২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৭৫১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত গ্রাম পুলিশ তুরন মিয়া বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ্য করে আরও ৪জনকে অজ্ঞাতনামা রেখে এ মামলা দায়ের করেন। যার নং ১৭। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন।
প্রসঙ্গত. বিশ্বনাথে বৃহস্পতিবার রাতে খুন, গণধর্ষণ ও ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ছুনু মিয়া (৪০) কে গ্রেফতার করতে পুলিশকে সহযোগীতা করায় এক গ্রাম পুলিশের ওপর হামলা করেছে আসামির স্বজনরা। এতে আহত হন গ্রাম পুলিশ তুরন মিয়া (৪৫)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টায় উপজেলার রায়কেলী গ্রামের আসামির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


