বিশ্বনাথে পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা প্রশাসনের সভা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫ ইং, ১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৩ বার পঠিত
অসিত রঞ্জন দেব:: বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিশি কান্তি পাল, বর্তমান কমিটির সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলার দৌলতপুর ইউপি সাবেক আমির আলী, শ্যামল ধর বিপ্লব, বিষু দে, অজিত দাস, শ্যামল পাল, শিমুল মালাকার, বকুল মালাকার, দিলিপ দেব, বীরেন্দ্র দাশ, সুমন দেবনাথ, সমির দে ঝুলন, টপেশ বৈদ্য, প্রতাব বৈদ্য, অমরেন্দ্র বৈদ্য, বিদ্যুৎ বৈদ্য, সংকর দাশ,দিলিপ কুমার দাশ প্রমূখ।


