বিশ্বনাথে ভূয়া সাংবাদিক পরিচয়কারী এনামের বিরুদ্ধে খানায় জিডি
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫ ইং, ৯:০১ অপরাহ্ণ | সংবাদটি ১২৪৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিশ্বনাথে এক ভুয়া সাংবাদিক পরিচয়কারীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব দশপাইকা গ্রামের মৃত ইরপান আলীর পুত্র এনাম আহমদ (৩৫)। মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে থানায় জিডি এন্টি করা হয়। উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত সমসর আলীর পুত্র বাউল ভাসানী বারিক বাদি হয়ে এ জিডি এন্টি করেন। যার নং ৮৪৩।জিডিতে প্রকাশ : এনাম আহমদ একজন অযোগ্য সাংবাদিক পরিচয়দানকারী দুশ্চচরিত্র প্রকৃতির লোক। সে সমাজ বিরোধী কিছু লোকের কাছ থেকে অসৎ পন্থায় অবৈধ্য লাভের বিনিময়ে বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের আর্থিক, সামাজিক ও সুনামের হেয়প্রতিপন্ন করে থাকে। সে কিছু দিন পূর্বে এসএমপি সিলেটের কোন এক থানায় ভুয়া সাংবাদিক হিসেবে আটক হয়।
জিডিতে আরো উল্লেখ্য করা হয়, ভাসানী বারিকের ২৬ বছরের মেয়ের বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। কিন্তু সাংবাদিক পরিচয়দানকারী এনাম আহমদ অবৈধ্য আর্থিক লাভবানের বিনিময়ে শক্র পক্ষের সাথে হাত মিলিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মেয়ের বিয়ে ভঙ্গ করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মোবাইল ফোনে মেয়ে নাবালিকা বলে মিথ্যা তথ্য দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা গ্রহনের জন্য থানার অফিসার ইন-চার্জের প্রতি দাবী জানান ভাসানী বারিক।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।


