বিশ্বনাথে শিক্ষকদের কর্ম বিরতী পালন
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫ ইং, ১১:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭৮০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে শনিবার শিক্ষকরা কর্ম বিরতী পালণ করেছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য জোট কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ দফা দাবীতে ১৪ সেপ্টম্বর থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৯-১২ টা পর্যন্ত ও শনিবার পূর্ণ দিবস কর্ম বিরতী পালন করছেন শিক্ষকেরা।বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক বাবুল কান্তি দাশ মেঘল যুগ্ন-আহবায়ক সঞ্জিত পুরকায়েস্থ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে সকল সহকারী শিক্ষক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও শনিবার চলমান কর্মসূচি পালনের আহবান জানান।


