বিশ্বনাথে সম্ভাব্য ইউপি সদস্য পদে প্রচারনায় ব্যস্ত লিলু
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫ ইং, ৭:১২ অপরাহ্ণ | সংবাদটি ৬৮২ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন একাভিম গহরপুর গ্রামের মিজানুর রহমান লিলু। তিনি উপজেলা শহরের টপ গিফট সেন্টারের পরিচালক।
মিজানুর রহমান লিলু বলেন, এলাকায় সমর্থন থাকায় তিনি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদে নির্বাচন করবেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।


