বিশ্বনাথ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিলাদ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫ ইং, ৮:১২ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রেসক্লবের যুগ্ম সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন গত রোববার যুক্তরাজ্য সফরে যান। ফলে এখন থেকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসেবে এমদাদুর রহমান মিলাদ দায়িত্ব পালন করবেন বলে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়।


