সুমানগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ধারা জারি
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ২:২১ অপরাহ্ণ | সংবাদটি ১০২৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে বিএনপির দুইগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ করাকে কেন্দ্র করে ১৪৪ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ১৪৪ধারা বলত থাকবে। পুলিশ জানায়, সোমবার রাত ৮টায় উপজেলা বিএনপির বিবাদমান আজিজ গ্রুপ ও নুরুল হক গ্রুপের লোকজন উপজেলার সদরের তেলিয়া নামস্থানে একই সময়ে সমাবেশ ঘোষণা করেন। এঘটনার প্রেক্ষিতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দেয়। উত্তপ্ত হয়ে উঠে পুরো এলাকা। এখবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল সমাবেশস্থল ও তার আশেপাশের এলাকায় ১৪৪ধারা জারি করে রাতেই মাইকিং করান। জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


