ওসমানীনগরে ইউনিটি সোসাল ক্লাবের সভা
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৪৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ইউনিটি সোসাল ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উমরপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভপতিত্ব করেন উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবির মিয়া। মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজের ফ্রন্টডেস্ক কর্মকর্তা সায়েল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ নেতা আলাউর রহমান আলা, আনহার আহমদ, লুৎফুর রহমান ফারুক, নাট্যকার আব্দুর রহিম, মাহবুবুর রহমান, ডা: সুমন সূত্রধর। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা পুলক, জুয়েল, লতিফ, শামীম, সাব্বির, সাবলু, যুবলীগ নেতা এমরান, ওলি, , ইউনিটি সোসাল ক্লাবের সদস্য সালেহ, মনির, ফায়েজ, ইকবাল, সন্দীপ, চয়ন, মাছুম, পিপলু, রেদুয়ান, সুমন, জনি, হাসিম, জাকির, সাহান, ইছাক, আকমল, সুবেল. রাহেল, নাইম, হেলন, জিন্নাহ, নুরুল প্রমূখ।


