ওসমানীনগরে বিৃটিশ কাউন্সিলের অফিসার আদ্রিয়ান গ্রির
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫ ইং, ৭:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৭৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: ব্রিটিশ কাউন্সিলের চিফ অপারেটিং অফিসার আদ্রিয়ান গ্রির বলেছেন, বিশ্বায়নের এই যুগে ঠিকে থাকতে হলে ইংলিশ ভাষা শিক্ষার বিকল্প নেই এবং লার্ণিং পয়েন্ট ইংলিশ এবং প্রযুক্তি শিক্ষার প্রসারে অত্র এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইংলিশ ভাষা শিক্ষার প্রসারে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নানামুখি পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়লাবাজারে লার্ণিং পয়েন্ট এর নতুন ক্যাম্পাসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। লার্ণিং পয়েন্ট গোয়ালাবাজার ব্রাঞ্চের প্রধান মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও লার্ণিং পয়েন্টের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলীম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার রিজিওন্যাল ডিরেক্টর স্টিফেন রোমান, ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ডেপুটি রিজিওন্যাল ডিরেক্টর রবিন রিকার্ড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশন্স ডিরেক্টর দ্বীপ অধিকারী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শওকত আলী, ব্রিটিশ কাউন্সিল সিলেটের হেড জনাব মোঃ কাফিল চৌধুরী, বৃটিশ কাউন্সিল সিলেট জোনের এক্স্রকিউটিব এক্স্রামিনেশন অফিসার ইকবাল আহমদ, সিলেট নর্থ-ইস্ট ইউনিভার্সিটির প্রভাষক জাহিদ হোসাইন মোঃ জাকির মাসুম, দয়ামির ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আব্দুর রহিম, ট্রাস্ট ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, এন আর বি ব্যাংক কর্মকর্তা শাহ তোফায়েল আহমেদ ইষ্টার্ণ ব্যাংক কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন। ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম আলী ফয়েজ, যুগ্ন সাধারণ সম্পাদক শিপন আহমদ, স্বর্নালী ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। উপস্থিত ছিলেন লার্ণিং পয়েন্টর শিক্ষক মোঃ আব্দুশ শহীদ, শিপলু হক, তোফায়েল আহমদ, মোছাঃ বিলকিছ বেগম, মোঃ ফখর উদ্দিন, জুবায়ের আহমেদ, মোঃ আব্দুল লতিফ, খাইরুল কবির, ফেরদৌস আহমেদ, আলী হাসান সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও প্রশিক্ষনার্থীরা।


