ওসমানীনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: ওসমানীনগরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলার দয়ামীর বাজারের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন কালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কামাল কনা, মুক্তিযোদ্ধা ছানাওর আহমদ, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী এসএম সুহেল। জুবায়ের আহমদ শাহিনকে আহবায়ক ও আব্দুস সালাম আক্তারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে যুগ্ন আহবায়করা হলেন, তাজুল ইসলাম তালুকদার রাসেল, খালেদ আহমদ ও পরীক্ষিত দাশ।


