জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্নের লক্ষে আইনশৃঙ্খলা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫ ইং, ৭:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫২৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্নের লক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা ভবনে উপজেলার ২৬ টি শারদীয় দুর্গা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে ও এসআই মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কবির উদ্দিন, এসআই মিজানুর রহমান, এসআই অনির্বাণ বিশ্বাস, এএসআই ইসমাইল হোসেন সরদার, এএসআই শাহ জামাল, পূজা উদযাপন কমিটির প্রদীপ সূত্রধর, রাজেন্দ্র বৈদ্য, অজিত বৈদ্য, গৌরাঙ্গ দেব, দীপন পাল, ডাঃ রাধিকা রায়, বিদ্যুৎ রায়, অধীর সূত্রধর, অখিল সূত্রধর, মিহির লাল রায়, নিতাই রায় প্রমূখ। সভায় উপজেলার ২৬ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


