নারী ইউপি সদস্যদের কার্যক্ষমতা নিশ্চিত করতে হবে
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫ ইং, ৫:২৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৮৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশনের (এসডিসি) আর্থিক সহায়তা ও প্রিপ ট্রাস্টের বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের সাথে ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক পলিসি এডভোকেসী সংবাদ সম্মেলন গতকাল সোমবার বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়েসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধিরা বলেন, নিজেদের অভিজ্ঞতা এবং দায়িত্ব পালন করতে গিয়ে অনুভব করেছি যে, আমাদের এ সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিক রীতিনীতি, সংস্কৃতি ও বিশ্বাসের প্রাধান্য থাকায় আমরা আমাদের দায়িত্ব পালনে অনেক ক্ষেত্রেই যথাযথ ভূমিকা রাখতে পারছি না।
জনগনের অর্পিত দায়িত্ব পালনকালে হয়রানির শিকার হই নানাভাবে। তাছাড়া আমাদের যে ভাতা (৯৫০) দেয়া তা খুবই অপ্রতুল। আমরা যেন আমাদের দায়িত্ব পালনে অধিকতর ভূমিকা রাখতে পারি সে লক্ষ্যে স্থানীয় সরকার সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন, আইন প্রণয়ন ওআইন বাস্তবায়নে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি নীতিনির্ধারকরা আমাদের কর্মসহায়ক বিধিবিধান তৈরী ও কর্মপরিবেশ সৃষ্টিতে সহায়ক হবেন।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী ফোরামের সভাপতিস্বপ্না শাহীনের সভাপতিত্বে ও প্রিপ ট্রাস্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেন্ডার এডভোকেসী এন্ড নেটওয়ার্ক বিশেষজ্ঞ রোকেয়া জেবিন কায়সারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিপ ট্রাস্ট সিলেটের আঞ্চলিক ব্যস্থাপক শরীফুজ্জামান টুটুল, সাংবাদিক তজম্মুল আলী রাজু, সাইফুল ইসলাম বেগ, এটিএম আব্বাস, উপজেলা নারী ফোরামের সদস্য সচিব চৌধুরী শারমিন রহমান, বিশ্বনাথ সদর ইউপি সদস্যা নেহারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর-উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, আক্তার আহমদ শাহেদ, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য দিলারা বেগম, নাজমা বেগম, ও শামীমা বেগম প্রমুখ।


