বালাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম খান সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫ ইং, ১১:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৭০৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, শিক্ষকরা যুগে যুগে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলছেন। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ও সভ্যতার ধারা অব্যাহত রয়েছে। তাই শিক্ষিত ও সভ্য জাতি গঠনের জন্য শিক্ষকদের উপযুক্ত সম্মান জানাতে হবে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম খানের সম্মানে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। স্থানীয় মোরার বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা প্রদান কমিটির সভাপতি ডা. কাজল লস্কর।
সংবর্ধনা প্রদান কমিটির সদস্য সচিব মো. শিরমান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত সিলেট ল’ কলেজের প্রভাষক এডভোকেট সোয়েব আহমদ, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, এমএ মালেক, প্রবীণ শিক্ষক মো. আব্দুর রউফ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান খান, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান এহিয়া, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছ উদ্দিন, বশিরপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিরি সভাপতি খন্দকার সালেহ আহমদ, আনোয়ারার সম্পাদক আব্দুর রশিদ লুলু, বালাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল আহাদ, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, যুবনেতা গিয়াস উদ্দিন ছোটন, সেবুল খান, সুহেল বারী, ছাত্রনেতা ফাহাদুল ইসলাম উজ্জল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আতাউর রহমান এবং স্বাগত বক্তৃতা করেন যুবনেতা খন্দকার সালেহ আহমদ। সংবর্ধিত শিক্ষক সিরাজুল ইসলাম খানের সম্মানে মানপত্র পাঠ করেন বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান। এ ছাড়া দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ, মাসিক আনোয়ারাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে সংবর্ধিত শিক্ষককে ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


