বিশ্বনাথের কৃতি সন্তান একেএম সিদ্দিকুর রহমানের ব্রিটেনে কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৫ ইং, ৫:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৯০২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: ব্রিটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথের এ প্রজন্মের বৃটিশ বাংলাদেশী তরুণ-তরুনীরা উচ্চ শিক্ষা সাফল্য অর্জন করছে। বৃদ্ধি করছে বিশ্বনাথের সুনাম। বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের নাজিম উদ্দিন আহমদ ও বদরুন নেছা খানম দম্পতির পুত্র একেএম সিদ্দিকুর রহমান ব্রিটেনের এনজিলা রাসকিন ইউনিভার্সিটি থেকে ব্যাসেলর অফ আর্টস উইথ অনার্স ইন মার্কেটিংয়ে ডিগ্রী অর্জন করেছেন । সম্প্রতি কলেজ ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ ডিগ্রী প্রদান করা হয়। তিনি তার ভবিষ্যত সাফল্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।


