বিশ্বনাথে অতিরিক্ত ডিআইজি’র পূজা মন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫ ইং, ১২:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডা.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলা সদরের অবস্থিত দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, পিএস আই হাবিবুল্লাহ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমেরন্দ্র বৈদ্য সমর, তাপস তালুকদার, গৌরাঙ্গ মালাকার, কানু দে, প্রশান্ত হাওলাদার, স্বরণ বৈদ্য, নেপাল দেব, মিশু দেব, জিসু দাশ প্রমূখ।


