বিশ্বনাথে আত-ত্বাকওয়ার সহ-সভাপতি সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১১০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::আত-ত্বাকওয়া ইসলামী সংস্থা-বৃহত্তর উত্তর বিশ্বনাথের সহ-সভাপতি কবির আহমদের যুক্তরাজ্য গমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি মাও. মোছাদ্দিক হোসেন হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেনের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন কবির আহমদ। হাফেজ আবুল লেইছের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাতিঘরের সাবেক সভাপতি মাস-উদ হাসান, বর্তমান সাধারণ সম্পাদক মারুফ হোসাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খয়ের মো. রিদ্বওয়ান, কুতুব উদ্দিন, মোস্তাফিজুর রহমান আতিক, সুমন আহমদ, ফেরদৌসুর রহমান, জহুর আলম,
ছাইফুল আলম, বোরহান উদ্দিন প্রমূখ।


