বিশ্বনাথে ওন্ডহাম যুবদল নেতা রুমেল সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫ ইং, ১২:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে যুক্তরাজ্য ওন্ডহাম যুবদলের যুগ্ম-আহবায়ক রুমেল আহমদ কে সংর্বধনা প্রদান করা হয়। শনিবার রাতে উপজেলা যুবদল-ছাত্রদলের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে এ সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদেও চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোবিন্দমালাকারের সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য আলাল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ওন্ডহাম যুবদলের যুগ্ম-আহবায়ক রুমেল আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, মোতাহির আলী, সুমন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, আশক আলী, আবদুস সালাম, আইন উদ্দিন, কবির মিয়া, মাসুদ আহমদ সুমন, হিরণ মিয়া, ছাত্রদল নেতা রুমেল মিয়া, রাজু আহমদ, শামছুদ্দিন, মানিক আহমদ,সুমন আহমদ, প্রবেল আহমদ, মোহাম্মদ আলী, রাজেক আহমদ, ফয়জুর রহমান শিপন, লুৎফুর রহমান,আবদাল আহমদ। সভা শেষে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথি ও দলীয় নেতাকর্মীরা।


