বিশ্বনাথে খুন-ডাকাতি ও গণ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫ ইং, ৮:৪২ অপরাহ্ণ | সংবাদটি ১৬৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ খুন-ডাকাতি ও গণ ধর্ষণ মামলার পলাতক আসামি চুনু মিয়াকে গ্রেফতার করেছে। সে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ৭টায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, থানার এস আই নূরে আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে খুন-ডাকাতি ও গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় খুন-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


