বিশ্বনাথে দিনদুপুরে ছিনতাই : মহিলার সর্বস্ব লুট
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫ ইং, ৭:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৬১ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বনাথে দিনদুপুরে এক মহিলা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার নাম রুকিয়া খাতুন। তিনি উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের তছির আলীর স্ত্রী। ছিনতাইকারীরা ওই মহিলার ব্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এতে ওই মহিলার গলা থেকে স্বর্ণের চেইন, ব্যাগে থাকা মোবাইল সেট, নগদ ২ হাজার টাকা, জাতীয় পরিটয়পত্র ছিল। সোমবার দুপুর ১২টায় রশীদপুর-সিরাজপুর মধ্যবর্তী সড়কের পাশে থাকা কমিউনিটি ক্লিনিকের সামনে এঘটনা ঘটে।
রুকিয়া খাতুনের ভাই মাসুকুর রহমান শিকদার জানান, বিশ্বনাথের বাসা থেকে রশীদপুর থেকে রিসকাযোগে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা রিসকার গরিরোধ করে মাথায় চাকু টেকিয়ে সব কিছু নিয়ে যায়। তিনি বলেন, লাল রঙ্গের পালসার মোটরসাইকেলে দুইজন ছিনতাইকারী ছিল।


