বিশ্বনাথে পাঞ্জেরী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ৪৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ‘বিশ্বনাথ পাঞ্জেরী সাহিত্য সাংস্কৃতিক পরিষদের নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার রাতে সংগঠনের একসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি রঞ্জিত বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরু মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি সাহিদুর রহমান সহিদ, উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাবেক সভাপতি ফজর আলী, সংগঠক রবি পাল, শাহ হাবিবুর রহমান।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে খছরু মিয়াকে আহবায়ক, ইমাদ উদ্দিন দয়ালকে যুগ্ম আহবায়ক ও ফজলুর রহমান শিপনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিস্ট সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন- জাহেদ আহমদ, শেখ সালাউদ্দিন, শেখ শামীম, মুহিবুর রহমান সুজেদ, মাহবুবুর রহমান সাহেদ, রিয়াজ উদ্দিন, রাসেল আহমদ, ইকবাল আহমদ।


