বিশ্বনাথে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ প্রশাসনের সভা
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫ ইং, ১২:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় থানা কম্পাউডে অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেনের সভাপতিত্বে ও এস আই কল্লোল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য।
এসময় উপস্থিত ছিলেন, শ্যামল ধর বিপ্লব, বিষু দে, অজিত দাস, শ্যামল পাল, শিমুল মালাকার, বকুল মালাকার, দিলিপ দেব, বীরেন্দ্র দাশ, সুমন দেবনাথ, সমির দে ঝুলন, টপেশ বৈদ্য, প্রতাব বৈদ্য, অমরেন্দ্র বৈদ্য, বিদ্যুৎ বৈদ্য, সংকর দাশ,দিলিপ কুমার দাশ প্রমূখ।


