বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫ ইং, ৮:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি উপজেলা সদরের নতুন বাজারের তিশা টেলিকমের পরিচালক রাসেল আহমদ (২৫)। আহত অবস্থায় রাসেল’কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎস্যা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছেন বলে তার পরিবার সূত্রে জানাযায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানাগেছে, আহত ব্যবসায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ি ফেরার পথে টিএন্ডটি রোডে আসা মাত্রই পেছন দিকে অতর্কিত হামলা চালায় তার প্রতিপক্ষ ব্যবসায়ী জাকির ইসলাম গেদা।
আহতের রাসেলের ভাই ব্যবসায়ী ফুলকাছ আহমদ জানান, পূর্ব বিরোধের জের ধরে জাকির ইসলাম গেদা তার ভাইয়ের উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ ২৭হাজার ৮শত টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানান।
অভিযুক্ত জাকির ইসলাম গেদার সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।


