বিশ্বনাথে বিএনপি-যুবদলের পাল্টা-পাল্টি হামলায় আহত ৩
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫ ইং, ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১২৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বিএনপি নেতা ও যুবদল নেতার পাল্টা-পাল্টি হামলায় অন্তন তিনজন আহত হয়েছেন। বুধবার বেলা ৩টায় উপজেলা সদরের নতুন বাজার এলাকায় উপজেলার অলংকারি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও একই ইউপির যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের লোকজনের মধ্যে এঘটনা ঘটে। আহতরা হলেন-উপজেলার অলংকারি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, যুব নেতা এমরান আহমদ ও সজিব মিয়া। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে জানাগেছে। এঘটনায় উপজেলা সদরের উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধারনা করা হচ্ছে দলীয় কোন্দলের জের ধরে এঘটনা ঘটতে পারে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বিষয়টি জানতে পারি।
এব্যাপারে যুবদল নেতা আবু সুফিয়ান বলেন, মামলার হাজিরা দিতে আদালত ছিলাম। তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি জানান।
তিনি বলেন, আলতাব আলীর নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্টানে এসে হামলা চালায়। ছোট ভাই এমরানের ওপর হামলা চালিয়ে দোকানের মালামাল লুঠ করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
বিএনপি নেতা আলতাব মেম্বার বলেন, এলাকার কয়েকজনের ভোটার আইডি কার্ড সংশোধণী করার জন্য তিনি বাজারে আসেন। এসময় আবু সুফিয়ানের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ভোটার আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি দাবি করেন। তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বলে জানান।


