বিশ্বনাথে বিভিন্ন পূজা মন্ডপে আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫ ইং, ১:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা অা’লীগের সাধারণ-সম্পাদক বাবুল অাখতার বলেছেন, দেশ ও জাতি গঠনে দেশের মুসলিম জাতির পাশাপাশি হিন্দু সম্প্রদায় জাতির ব্যক্তিবর্গ ব্যাপক ভূমিকা গুরুত্বপূর্ণ ভাবে পালন করে অাসছে। সিলেট জেলা অা’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অালহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’র মাধ্যমে পূর্বে ও যেভাবে তাহার নির্বাচনী এলাকা বিশ্বনাথ বালাগঞ্জ ওসমানীনগর এর সর্বসাধারণ জনগন উন্নয়নের ছোয়ায় মুগ্ধ ছিল বর্তমানে সংসদ সদস্য না থাকা অবস্থায় ও তিনি তাঁর ব্যতিক্রমী কিছু করেন নি। তাঁর কষ্টের ফসল হিসাবে অাবারও সংসদ সংসদ হিসাবে অাগামী নির্বাচনে জনসাধারণ মানুষ দেখতে চায়।তিনি বুধবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশ্বনাথ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের অন্তর্ভুক্ত বৈরাগী বাজারস্থ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ও পরবর্তী অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা অা’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম,অা’লীগ নেতা অায়াস মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা অা’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অামীর অালী,সাবেক অাইন বিষয়ক সম্পাদক কবি শফিক উদ্দীন স্বপন, জেলা তরুনলীগের সাধারণ-সম্পাদক ইমরান হোসেন বাবুল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ-সম্পাদক জয়ন্ত অাচার্য, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ অাহমদ,প্রমুখ।


