বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীকে আওয়ামীলীগের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫ ইং, ৫:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৪২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের খাজাঞ্চীতে যুক্তরাজ্য প্রবাসী হুসিয়ার আলীকে সংবর্ধনা প্রদান করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রবিবার রাতে স্থানীয় তবলপুর গ্রামে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এই সংবর্দনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ছৈইফ উল্লাহর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আনহার হুসেন আনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হুসিয়ার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর, সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধর।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফজর আলী (সাবেক মেম্বার), মুক্তিযুদ্ধা আলকাছ আলী।। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা আব্দুর রহীম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হারান দেব, আওয়মীলীগ নেতা আকদ্দুছ আলী, ইছবর আলী, আব্দুল মন্নান, মনফর আলী, আব্দুর রহীম, আজমান আলী, ওয়ারিছ আলী, ইউনূছ আলী, ফারুক মিয়া, দুদু মিয়া, যুবলীগ নেতা মঈনউদ্দিন, মাতিম মিয়া, নূর আহমদ, সুহেল আহমদ, শানুব মিয়া, সাহেল আহমদ, বিজয় চন্দ্র বলাই, ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান, সাবলু আহমদ, জয়নাল আহমদ, এমরান আহমদ, সুমন আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।


