বিশ্বনাথে শফিকুর রহমান চৌধুরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৮১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সোমবার সিলেটের বিশ্বনাথ উপজেলার (দশঘর, দেওকলস, দৌলতপুর ইউনিয়ন) বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্ডপে বক্তব্যকালে তিনি বলেন- আমাদের সমাজের বিভিন্নস্থরে লুকিয়ে থাকা অসুরদের অপকর্ম ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সর্বদা স্বজাগ থাকতে হবে। ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে তাঁরা কখনও দেশ ও জাতির উন্নয়নে কোন ভূমিকা পালন করতে পারবে না। ধর্মীয় অনুশাষন মেনে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের এমপি-মন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন সাধন করছেন। তিনি আরও বলেন, ধর্মীয় ভেদাভেদ ভুলে সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ন ও পরিপূর্ণভাবে উৎসবের আমেজে দূর্গা পূজা যাতে অনুষ্ঠিত হয় সেজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গূরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধীরেন্দ্র সরকার লেচু, নন্দ লাল সরকার, নন্দ লাল বৈদ্য, শ্যামল চন্দ্র দাস, শশাংক বৈদ্য ও সঞ্চালনা করেন ডাঃ বিভাংশু গুন বিভু, নকুল বর্ধন, নানু মালাকার, রবি দাস, দিপন কুমার দাস। সভাগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ডিবি ওসি আল-মামুন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, দশঘর ইউপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, সাধারণ সম্পাদক মহব্বত আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল্লাহ সিতাব, সাবেক সভাপতি আবদাল মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ইউপি সদস্য আলী আকবর মিলন, প্রফেসর আবদুল ওয়াহাব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক শংকর দাশ শংকু, আওয়ামী লীগ নেতা ময়না মিয়া, শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরান দে, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, এনামুল হক, শহীদুজ্জামান সেলন, দুলাল মিয়া, ইকবাল হোসেন শাহীন, কামরুল ইসলাম, আলমগীর হোসেন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, জেলা তরুণ লীগের সদস্য আবদুল বাতিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।


