বিশ্বনাথে শিক্ষার্থীদের নিয়ে ডুবুরিদলের প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও অসিত রঞ্জন দেব:: বাংলাদেশে এই প্রথম বারের মতো কোন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পানি নীচে ডাইভিং প্রশিক্ষণ প্রদান করলো ডুবুরিদল। গত রবিবার সকালে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব লজ্জতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হযরত শাজালাল সুইমিং ক্লাব সিলেটের উদ্যোগে এবং ‘সাইলেন্ট ব্লু মিডিয়া’ ও ‘সেইভ অর সে’ এর সহযোগীতায় স্থানীয় হোসেনপুর পীরবাড়ির পুকুরে এই স্কুবা ডাইভিং কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় লজ্জতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে।
কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন সিএমএএস থ্রি স্টার ডাইভার ও নৌবাহিনীর সাবেক ডাইভার এসএম আতিকুর রহমান, প্রশিক্ষক শরীফ সারওয়ার ও সাহেল আহমাদ।
লজ্জতুন নেছা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যািনেজিং কমিটির সভাপতি ও হযরত শাজালাল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা কবির আহমদ কুব্বার জানান, বাংলাাদেশে এই প্রথম বারের মতো কোন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ডুবুরিদলের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিশ্বনাথে যদিও কোন সমুদ্র নেই তার পরও বাড়ির পুকুরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ উৎসাহিত ও আনন্দিত। সমূদ্রের তলদেশ সম্পর্কে কিছুটা হলেও তারা ধারনা অর্জন করতে পেরেছে।


