বিশ্বনাথে শ্রীশ্রী দূর্গা পূজার ‘বিজয়া পূনর্মিলনী’ পালন
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০১৫ ইং, ৯:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
অসিত রঞ্জন দেব :: বিশ্বনাথে শারদীয় শ্রীশ্রী দূর্গা পূজার ‘বিজয়া পূনর্মিলনী’ পালন করা হয়েছে। উপজেলার পুরাণবাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে বিজয়া পূনর্মিলনী পালন করা হয়। এতে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক ভোজসভা অনুষ্ঠিত হয়।বিশ্বনাথ সদর পূজা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক প্রশান্ত হালদারের সভাপতিত্বে এবং সুরঞ্জিত বৈদ্য স্মরণ ও রিপন দাসের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সহ সভাপতি নেপাল কুমার দেব। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উপযাপন পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য শংকর দাশ শংকু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জয়ন্ত দাশ, জ্যোতিশ দাশ, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দে রিপন, ব্যবসায়ী পানু দেব, সংগঠক শিপন দাশ।
সভায় বক্তারা উপজেলার ২৪টি মন্ডপে শান্তিপূর্ণ ও ঝাঁক-ঝমকভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হওয়ায় উপজেলা ও থানা প্রশাসন, জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সর্বস্থরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও বিশ্বনাথের ওই ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহবান করেন।


