বিশ্বনাথে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিবাহ সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৩:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৫৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথের খাজাঞ্চীতে সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি দরিদ্র পরিবারকে বিবাহ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে এই বিবাহ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকমের সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, ট্রাস্টের সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি শামিম আহমদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আল মামুন, সদস্য হাফিজ শাহ জালাল, হারুন আহমদ, বুরহান উদ্দিন, দুলাল মিয়া, আনছার মিয়া, হুসাইন আহমদ প্রমূখ।উল্লেখ্য, ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এন এ সেলিম এর পক্ষ থেকে একটি পরিবারকে ১০হাজার টাকা বিবাহ সহায়তা প্রদান করা হয়।


