বিশ্বনাথে সড়ক দূর্ঘটনা আহত ১
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬৭৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার ::বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় একজন আহত হয়েছেন বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির অর্থ সম্পাদক মাওলানা আকমল আলী। বুধবার সকালে রামধানা সড়কে এ ঘটনা ঘটে। বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখর উদ্দিন জানান, মাওলানা আকমল আলী প্রতিদিনের মতো বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে আসার সময় অটোরিসকা (সিএনজি) ধাক্ষা দেয়। এতে আকমল আলী গুরুত্ব আহত হন।


