বিশ্বনাথ ছাত্রদলের আহবায়ক সুমনের মায়ের জানাযা সোমবার
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫ ইং, ৪:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দক্ষিণ মিরেরচর (সরিষপুর) গ্রামের মরহুম হুশিয়ার আলী মোহাজের স্ত্রী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের মা জমিলা বিবি (৭০) এর লাশ সোমবার সকাল ১১টায় যুক্তরাজ্য থেকে দেশে আসছে। তিনি গত মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-রাজিউন) মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৫ মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ সোমবার বিকেল ৩টায় উপজেলার দক্ষিণ মিরেরচর (সরিষপুর) গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে মরহুমার ছেলে মতিউর রহমান সুমন জানিয়েছেন।


