বিশ্বনাথ প্রেসক্লাব সম্পাদকের যুক্তরাজ্য যাত্রা
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫ ইং, ৪:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৭৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ সম্পাদক ও দৈনিক জালালাবাবদ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন আজ রবিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য গমনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সময় স্বল্পতার কারণে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, অনেকের সাথেই সাক্ষাৎ করতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দোয়া কামনা করেছেন। সফর শেষে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আসার কথা রয়েছে।


