ভোলাগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০১৫ ইং, ৪:১০ অপরাহ্ণ | সংবাদটি ৫৭৭ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে পাথর তোলার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়া।
শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার কলাবড়ি গ্রামের সমর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জ পাথর কোয়ারী থেকে পাথর তোলা নিয়ে ভোলাগঞ্জ ও কলাবড়ি লোকজনের মধ্যে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছে। আজ সকালে কলাবাড়ি গ্রামের সমর আলীর ছেলে সুজন ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে গেলে স্থানীয় লোকজন তার উপর হামলা করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলে সে নিহত হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রুহুল আমীন নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বেশ উভয় পক্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


